গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Kolkata সোনা বিক্রি নিয়ে ঝামেলা, পর্ণশ্রীতে পিটিয়ে খুনের অভিযোগ

    সোনা বিক্রি নিয়ে ঝামেলা, পর্ণশ্রীতে পিটিয়ে খুনের অভিযোগ

    0
    82
    ছবি সৌজন্যে : নিজস্ব
    সোনা কেনা বা বন্ধক দেওয়া নিয়ে বচসার জেরে গণপিটুনিতে মৃত্যু হওয়ার অভিযোগ উঠেছে রাজস্থানের বাসিন্দা মহেন্দ্র সিং নামে এক ব্যক্তির। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বেহালার পর্ণশ্রীতে। এই ঘটনায় আহত হয়েছেন আরও ১ ব্যক্তি।
    এই ঘটনায় ইতিমধ্যেই ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, শনিবার মধ্যরাতে পুলিশ রাস্তায় পেট্রোলিং করছিল। তখনই নজরে পড়ে রাস্তায় ধারে রক্তাক্ত ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে রয়েছে দীপক সিং মাঝ বয়সী এক ব্যক্তি। তাঁকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে নকল সোনা বিক্রির অভিযোগে তাঁকে এবং তাঁর দাদা মহেন্দ্র সিংকে ৪-৫ জনের দুষ্কৃতী বেধড়ক মারধর করে। তাঁদের সারা শরীরে ভারী বস্তু দিয়ে মারার আঘাতের চিহ্ন ছিল।
    এরপরই দু’জনকে তড়িঘড়ি উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু হাসপাতালেই মহেন্দ্র সিংকে মৃত বলে ঘোষণা করেছেন চিকিৎসকরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।