গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Malda ট্রাক-ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ, মৃত ২

    ট্রাক-ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ, মৃত ২

    0
    320
    ছবি সৌজন্যে : নিজস্ব
    ট্রাক ও ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে ২ জনের। মর্মান্তিক এই দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ওল্ড মালদার বাইপাস সংলগ্ন ছোটসুজাপুর এলাকায়।
    দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ট্রাক চালক ও খালাসির।জানা গিয়েছে, ফরাক্কা থেকে গাজোলের দিকে আসা একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ট্রাকের চালক ও খালাসির। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আহতদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।
    খবর পেয়ে মালদা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুই গাড়িকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। দুর্ঘটনার কারণ নিয়ে শুরু হয়েছে পুলিশের তদন্ত।