গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home National অন্ধ্রপ্রদেশের খালে আম ভর্তি ট্রাক, মৃত ৯ শ্রমিক

    অন্ধ্রপ্রদেশের খালে আম ভর্তি ট্রাক, মৃত ৯ শ্রমিক

    0
    127
    ছবি : সংগৃহীত
    অন্ধ্রপ্রদেশের আন্নামাইয়া জেলায় আম বোঝাই ট্রাক খালে পড়ে ৯ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। গুরুতর জখম হয়েছেন ১০ জন। মৃতদের মধ্যে পাঁচজনই মহিলা। রবিবার রাতে কোডাপ্পা শহর থেকে ৬০ কিলোমিটার দূরে রেড্ডি চেরুভ কাট্টা এলাকার পুল্লামপেট্টায় ওই দুর্ঘটনাটি ঘটেছে।
    ট্রাকটি ইসুকাপাল্লে থেকে রাজামপেট যাচ্ছিল। রাজামপেট এলাকায় রেড্ডিপাল্লে কজওয়েতে ওই দুর্ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনায় ট্রাকের চালক বেঁচে গিয়েছে। উদ্ধার হওয়ার পরে তিনি জানিয়েছেন, উল্টোদিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে মুখোমুখি ধাক্কা এড়াতে গিয়ে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।
    তখনই ট্রাক উল্টে খালে পড়ে যায়। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, ট্রাকে ছিলেন ২১ জন শ্রমিক। তাঁরা আন্নামাইয়ার রাইলে কোডুরু এবং তিরুপতির ভেঙ্কটাগিরি এলাকার বাসিন্দা। ট্রাকে ৩০ থেকে ৪০ টন আম তোলা হয়েছিল।