
মুর্শিদাবাদের সাগরদিঘিতে লরির ধাক্কায় মৃত্যু হয়েছে ট্রাফিক এর ওসি রাজ কুমার কর্মকারের। মর্মান্তিক এই পথ দুর্ঘটনা ঘটেছে সাগরদিঘি থানার শেখদিঘি বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায়।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সাগরদিঘি থানার বিশাল পুলিশ বাহিনী। দুর্ঘটনার পরেই দ্রুত ওই পুলিশ কর্মীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটল, গোলযোগ কোথায় ছিল তা খতিয়ে দেখছে সাগরদিঘি থানার পুলিশ।
পুলিশ ঘাতক লরিটিকে আটক করলে, তার চালক অবশ্য পলাতক রয়েছেন।








