গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home Entertainment সংগীত উৎসবে ট্রুডো–কেটি পেরি 

    সংগীত উৎসবে ট্রুডো–কেটি পেরি 

    0
    14
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া

    কখনো রেস্তোরাঁয়, কখনো সমুদ্রপারে—পপ তারকা কেটি পেরি ও কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন গোপনে প্রেম করছেন,বরাবরই সংবাদের শিরোনামে এসেছেন এই জুটি। তবে গত বছরের অক্টোবর থেকে প্রেমকে আর লুকিয়ে রাখছেন না, প্রকাশ্যেই দেখা যাচ্ছে এই তারকা যুগলকে।

    এবার তাঁদের পাওয়া গেল আমেরিকার বিখ্যাত কোচেলা সংগীত উৎসবে।ক্যালিফোর্নিয়ার মরুভূমির বুকে আলো, সুর আর তারকার ঝলকানিতে প্রতিবছর জমে ওঠে কোচেলা।এবারও সেটার ব্যতিক্রম নয়। তবে এবারের উৎসব শুধু সংগীত বা পারফরম্যান্সের জন্য নয়,বরং এক অপ্রত্যাশিত জুটির উপস্থিতির জন্যও আলোচনার কেন্দ্রবিন্দুতে পপ তারকা কেটি পেরি ও ট্রুডো।ক্যালিফোর্নিয়ার উষ্ণ আবহে আয়োজিত এ উৎসবে দুজনকে একসঙ্গে দেখা যাওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় জোর আলোচনা।একসময় যাঁদের জীবন আলাদা দুই জগতের,একজন পপসংগীতের গ্ল্যামারাস মঞ্চে, অন্যজন রাজনীতির কূটনৈতিক পরিসরে—তাঁদের এই মিলন যেন একেবারেই সিনেমার গল্প।কোচেলা উৎসবে ভিড়ের মধ্যেই হাত ধরাধরি করে ঘুরে বেড়ানো, খোলা আকাশের নিচে গান গাওয়া কিংবা হালকা মুহূর্তে একে অপরের সঙ্গে সময় কাটানো,সব মিলিয়ে তাঁদের এই ডেট নাইট হয়ে ওঠে ভক্তদের জন্য এক আকর্ষণীয় দৃশ্য। পপ তারকা কেটি পেরি নিজেই ইনস্টাগ্রামে কিছু ছবি ও ভিডিও শেয়ার করেছেন, যেখানে দুজনকে দেখা গিয়েছে একেবারে স্বাভাবিক, নির্ভার ভঙ্গিতে।এই রাতের আরেকটি বিশেষ দিক ছিল সংগীত। মঞ্চে তখন পারফর্ম করছিলেন জাস্টিন বিবার, যিনি এ বছরের অন্যতম হেডলাইনার।

    তাঁর গানেই তাল মিলিয়ে নাচতে ও গাইতে দেখা গিয়েছে পেরি ও ট্রুডোকে। পেরি মজার ছলে বিবারের পারফরম্যান্স নিয়ে একটি হালকা মন্তব্যও করেছেন, যা দ্রুত ভাইরাল হয়ে গিয়েছে।