গ্রাম থেকে শহর
News & Much More

27.9 C
Kolkata
27.9 C
Kolkata
More
    Home International ইরান-ইজরায়েল সংঘাতে ঘি ঢাললেন ট্রাম্প: চিন

    ইরান-ইজরায়েল সংঘাতে ঘি ঢাললেন ট্রাম্প: চিন

    0
    77
    ছবি সৌজন্যে : এক্স
    ইরান ও ইজরায়েলের মধ্যে বেড়ে চলা সামরিক উত্তেজনার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যকে আগুনে ঘি ঢালা বলে কড়া ভাষায় নিন্দা করেছে চিন। সংবাদিক সম্মেলনে এক প্রশ্নের জবাবে একথা বলেছেন চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র গুও জিয়াকুন।
    এর আগে, তড়িঘড়ি করে কানাডায় জি৭ সম্মেলন ছেড়ে দেশে ফিরে যান প্রেসিডেন্ট ট্রাম্প। এনিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, ট্রাম্প ইজরায়েল ও ইরানের মধ্যেকার যুদ্ধবিরতি সংক্রান্ত কোনও আলোচনায় অংশগ্রহণ করার জন্য ওয়াশিংটন ফিরে গেছেন।
    তবে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ ভুল বলছেন উল্লেখ করে ট্রাম্প তাঁর ট্রুথ সোশ্যালে লিখেছেন, এবিষয়ে ম্যাক্রোঁর কোনও ধারণাই নেই। ডোনাল্ড ট্রাম্পের ওই মন্তব্যের পরই প্রতিক্রিয়া দিয়েছে চিন।