
মার্কিন সেনা সর্বাধিনায়ক র্যান্ডি জর্জকে বরখাস্ত করল ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। সেনা সর্বাধিনায়ক হিসাবে এখনও প্রায় দেড় বছরের মেয়াদ বাকি ছিল তাঁর । মেয়াদ শেষ হওয়ার অনেক আগেই তাঁকে সরে যেতে বলা হল তাঁকে। এক মাসেরও বেশি সময় ধরে ইরানের সঙ্গে সামরিক সংঘাত চলছে আমেরিকার।
এই আবহে বৃহস্পতিবার আমেরিকার প্রতিরক্ষাসচিব পিট হেগসেথ সরে দাঁড়ানোর বার্তা দেন জর্জকে। তবে ঠিক কী কারণে সেনা সর্বাধিনায়ককে বরখাস্ত করা হল, তা অবশ্য এখনও স্পষ্ট নয়। পাশাপাশি আমেরিকার অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকে তাঁর পদ থেকে সরিয়ে দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ।
হোয়াইট হাউস সূত্রে খবর, পাম বন্ডির কাজ নিয়ে হতাশা বাড়তে থাকায় এবং যৌন অপরাধী জেফরি এপস্টিন সংক্রান্ত তদন্তের নথি সামলানো নিয়ে তাঁর কাজে অসন্তুষ্ট হয়ে প্রেসিডেন্ট ট্রাম্প তাঁকে অ্যাটর্নি জেনারেল পদ থেকে বরখাস্ত করেছেন। তবে ঠিক কি কারণে বন্ডিকে বরখাস্ত তাঁর কোনও নির্দিষ্ট কারণ জানাননি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।








