নাসার প্রধান বিজ্ঞানীকে বরখাস্ত করল ট্রাম্প প্রশাসন

0
149
ছবি সৌজন্যে : এক্স
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশ অনুযায়ী নাসার প্রধান বিজ্ঞানী ও অন্য আরও কয়েকজনকে বরখাস্ত করা হয়েছে। প্রথম ধাপে জলবায়ু পরিবর্তন গবেষণার সঙ্গে যুক্ত ২৩ জন কর্মকর্তার ওপর ওই নির্দেশ কার্যকর রয়েছে।
আবহবিদ ক্যাথরিন ক্যালভিনের কার্যালয়কে বন্ধ করে দেওয়া হয়েছে।
তাকে এবং আরও কয়েকজন মার্কিন প্রতিনিধিকে গত মাসে চিনে আয়োজিত জলবায়ু বিজ্ঞান সভায় যোগদান করতে দেওয়া হয়নি। নাসার মুখপাত্র শেরিল ওয়ার্নার এক বিবৃতিতে বলেছেন, নির্বাহী আদেশের সঙ্গে সামঞ্জস্য রাখতে নাসা ধাপে ধাপে কর্মী ছাঁটাই প্রক্রিয়া শুরু করেছে, যা রিডাকশন ইন ফোর্স নামে পরিচিত।