
ভ্রমণ বা অন্য যে কোনও উদ্দেশ্যে আমেরিকায় যাওয়ার ক্ষেত্রে ভারতের চার প্রতিবেশী রাষ্ট্র সহ বেশ কিছু দেশের নাগরিকদের উপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি সেই তালিকা প্রকাশ্যে এসেছে। তালিকার এই প্রথম ভাগে রয়েছে আফগানিস্তান, ইরান, সিরিয়া, কিউবা এবং উত্তর কোরিয়ার মতো দেশ। দ্বিতীয় তালিকায় রেখেছেন হাইতি, লাওস, দক্ষিণ সুদান, মায়ানমার এবং এরিট্রিয়াকে।
আপাতত তৃতীয় ভাগে মোট ২৬টি দেশ রয়েছে। তাতে নাম রয়েছে ভারতের চারটি প্রতিবেশী দেশেরও। তবে তালিকার সব দেশের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করার কথা ভাবছেন না ডোনাল্ড ট্রাম্প। কোথাও আংশিক, কোথাও শর্তসাপেক্ষে নিষেধাজ্ঞা আরোপিত হতে পারে। আমেরিকার জাতীয় সুরক্ষার কথা মাথায় রেখেই এই তালিকা প্রস্তুত করা হয়েছে। যদিও এখনও তা চূড়ান্ত করেনি হোয়াইট হাউ
