ইরানের ৩ দফা প্রস্তাব না-ও মানতে পারে ট্রাম্প প্রশাসন!

0
34
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
হরমুজ প্রণালী খুলে দেওয়া এবং যুদ্ধে ইতি টানা নিয়ে ইরানের প্রস্তাব না-ও মানতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সরকারি ভাবে এ বিষয়ে কোনও মন্তব্য করেনি ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। তবে মার্কিন আধিকারিক সূত্র জানাচ্ছে, তেহরানের তিন দফা প্রস্তাবে সন্তুষ্ট নন ডোনাল্ড ট্রাম্প।
গত সপ্তাহে পাকিস্তান এবং ওমান সফরে গিয়েছিলেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি। তার পরে সোমবার জানা যায়, শান্তি ফেরাতে আমেরিকাকে তিন দফা প্রস্তাব দিয়েছে ইরান।
তেহরান জানিয়েছে, তারা হরমুজে পণ্যবাহী জাহাজ চলাচল আবার স্বাভাবিক করতে চায়। কিন্তু পরমাণু সংক্রান্ত আলোচনা এখনই শুরু করতে চায় না। নতুন চুক্তিতে যুদ্ধবিরতির মেয়াদবৃদ্ধি কিংবা পাকাপাকি ভাবে সংঘাতে ইতি টানার প্রস্তাব দিয়েছে ইরান। হরমুজে জাহাজ চলাচল স্বাভাবিক হলে এবং ওই প্রণালীতে আমেরিকা অবরোধ তুলে নিলে পরমাণু সংক্রান্ত বোঝাপড়া শুরু করতে চাইছে তেহরান।