গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home International পোপকে ‘হুঁশিয়ারি’ ট্রাম্প প্রশাসনের!

    পোপকে ‘হুঁশিয়ারি’ ট্রাম্প প্রশাসনের!

    0
    16
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    যুদ্ধকালীন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পোপ লিও চতুর্দশের সংঘাত! এমনটাই দাবি সূত্রের। বলা হচ্ছে, পোপের যুদ্ধবিরতি ভাষণে নাকি মারাত্মক চটেছে হোয়াইট হাউস।
    আর তাই পোপের মার্কিন দূতকে রুদ্ধদ্বার বৈঠকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, পোপ যেন মার্কিন পক্ষে থাকেন। এক মার্কিন সংবাদমাধ্যমের রিপোর্টে এমনই দাবি করা হয়েছে। আসলে পোপ লিও চতুর্দশ বরাবরই ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কড়া সমালোচক।
    এর আগেও তিনি ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতি ও আক্রমণাত্মক বিদেশ নীতির সমালোচনা করেছিলেন। গত জানুয়ারিতে পোপ এক ভাষণে বলেছিলেন, ঐকমত্য-ভিত্তিক কূটনীতি এখন শক্তির উপরে নির্ভরশীল কূটনীতি দ্বারা প্রতিস্থাপিত হচ্ছে। এরপরই ভ্যাটিকানের দূতকে আমেরিকার সামরিক শক্তির কথা স্মরণ করিয়ে দেওয়া হয়। এবার পোপের মন্তব্যে অসন্তোষ প্রকাশ করল হোয়াইট হাউস।