গাজা নিয়ে ট্রাম্পের এআই ভিডিও

0
124
ছবি সৌজন্যে : এক্স

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্টে শেয়ার করা একটি এআই ভিডিওর সমালোচনা করেছে হামাস।যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকাকে কীভাবে সৈকত রিসোর্টে রূপান্তরিত করতে চান, তারই একটি ভিডিও নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ট্রাম্প পোস্ট করেছেন।ট্রাম্পের এই ভিডিওর কড়া প্রতিক্রিয়া জানিয়েছে প্যালেস্টাইনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস।আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বা, এআই ব্যবহার করে ভিডিওটি তৈরি করা হয়েছে।সেখানে দেখানো হয়েছে,একটি মনোরম সৈকত রিসোর্টে শিশু এবং প্রাপ্তবয়স্করা দৌড়াদৌড়ি ও খেলাধুলা করছে।

গাজার ধ্বংসস্তূপের জায়গায় দাঁড়িয়ে আছে বিলাসবহুল হোটেল। একটি দৃশ্যে দেখানো হয়েছে,বিলিয়নিয়ার ইলন মাস্ক সমুদ্র সৈকতে খাবার খাচ্ছেন। আবার দেখানো হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একজন স্বল্প পোশাক পরা মহিলার সঙ্গে নাচছেন।এরপর নেতানিয়াহুর সঙ্গে সমুদ্র সৈকতে রোদ স্নান করছেন।তাদের হাতে পানীয়। চারপাশে আকাশচুম্বী অট্টালিকা,বিলাসবহুল ইয়ট ও ঝলমলে শহরের দৃশ্য দেখানো হয়েছে।ভিডিওটিতে গাজাকে রিভেরা-স্টাইলের রিসোর্ট হিসেবে দেখানো হয়েছে।

ভিডিওটিতে আরো দেখা গিয়েছে, লম্বা দাড়িওয়ালা ও বিকিনি পরা মহিলা নৃত্যশিল্পীদের পাশাপাশি ট্রাম্পের মাথার আকৃতির একটি সোনার বেলুন হাতে ধরে রেখেছে একটি শিশু। একটি সুউচ্চ ভবনের নামও দেওয়া হয়েছে, ট্রাম্প গাজা।ট্রাম্পের ভিডিওটি বর্তমান গাজার চিত্র দিয়ে শুরু হয়েছে প্রথমে।ধ্বংসস্তূপে পরিণত শহর ও ইসরায়েলি বোমাবর্ষণে বিধ্বস্ত এলাকাগুলো দেখানো হয়েছে। সেখানে খালি পায়ে শিশুদের ধ্বংসস্তূপের মধ্য দিয়ে হাঁটতে দেখা গিয়েছে।