গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home National শুল্কেও নিজের স্বার্থ দেখলেন ট্রাম্প

    শুল্কেও নিজের স্বার্থ দেখলেন ট্রাম্প

    0
    105
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    ভারতের ওপর বাণিজ্যশুল্কে  নিজের স্বার্থ বজায় রেখেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনটাই বলছে দেশের বাণিজ্যমহল। ভারতে তৈরি ওষুধ, গাড়ির ওপর কোনও অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক চাপানো হবে না।

    ঘটনাচক্রে অতিরিক্ত শুল্ক চাপানো হয়েছে ভারতে তৈরি সোনার গয়না, বস্ত্র, চামড়ার পণ্যের মতো বস্তুর ওপর। ফলে প্রায় ৪ হাজার কোটি ডলার ক্ষতির সম্মুখীন হতে পারে ভারত বলে ধারণা বাণিজ্য মহলের। উল্লেখ্য, ভারতের প্রায় ৩০ শতাংশ রফতানি শুল্ক আসে আমেরিকায় পাঠানো ওষুধ থেকে।

    অন্যদিকে আমেরিকার দাবি রাশিয়ার থেকে তেল কেনায় ভারতের ওপর অতিরিক্ত শুল্ক চাপানো হয়েছে। তবে রাশিয়া থেকে তেল আমদানি করার বিষয়ে এখনও পর্যন্ত নিজেদের সিদ্ধান্তে অনড় রয়েছে নয়াদিল্লি।