
আলোচিত কর ও ব্যয় সংক্রান্ত বাজেট বিল নিয়ে মতবিরোধকে কেন্দ্র করে বন্ধুত্বপর্ণ সম্পর্কে টানাপোড়েনের পর এবার প্রকাশ্যে একে অপরকে আক্রমণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও টেসলা কর্তা ইলন মাস্ক।
ইলন মাস্কের সমালোচনা করে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, টেসলার সিইওর ওপর তিনি ভীষণ হতাশ তাঁর এই মন্তব্যের পর চুপ করে বসে থাকেননি মাস্ক। টেসলা কর্তা দাবি করেছেন, তিনি সাহায্য না করলে ডোনাল্ড ট্রাম্প আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনে জিততেই পারতেন না।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, মাস্ককে ছাড়াই তিনি আমেরিকার পেনসিনভেনিয়া প্রদেশে জয়ী হতে পারতেন। তাঁর ওই দাবির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই পাল্টা পোস্ট করে প্রেসিডেন্ট নির্বাচনে নিজের সাহায্যের কথা জানিয়েছেন টেসলা এবং এক্স-এর কর্ণধার ইলন মাস্ক।









