
আমেরিকায় জন্মসূত্রে নাগরিকত্ব বা বার্থরাইট সিটিজেনশিপ বহাল রেখেছে মার্কিন সুপ্রিম কোর্ট। সেই রায়ের সমালোচনা শোনা গিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কণ্ঠে।
তাঁর দাবি, এই রায় আমেরিকার জন্য খুব খারাপ। তবে সুপ্রিম কোর্টের রায়ের পরেও কী ভাবে আমেরিকায় জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার বিষয়টি বিবেচনা করবে তার সরকার, তা নিয়ে নতুন পন্থার কথা জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে মার্কিন কংগ্রেসের সমর্থনও চেয়েছেন তিনি। পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছেন, জন্মসূত্রে নাগরিকত্ব লাভ করার বিষয়টি বহাল রেখেছে সুপ্রিম কোর্ট, যা দেশের জন্য খুবই খারাপ। কিন্তু কংগ্রেসে আইন প্রণয়নের মাধ্যমে সহজেই এর সমাধান করতে পারে। এর জন্য কোনও দীর্ঘ এবং জটিল সাংবিধানিক সংশোধনের প্রয়োজন নেই।
ব্যয়বহুল এবং অন্যায্য এই জন্মসূত্রে নাগরিকত্ব প্রথা বন্ধ করার জন্য কংগ্রেসের এখন থেকেই কাজ শুরু করা উচিত। তারা তাঁর পূর্ণ এবং সর্বাত্মক সমর্থন পাবে।
