গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home International সম্পূর্ণ সংঘর্ষবিরতি ঘোষণা ট্রাম্পের, প্রতিক্রিয়া ইরানের 

    সম্পূর্ণ সংঘর্ষবিরতি ঘোষণা ট্রাম্পের, প্রতিক্রিয়া ইরানের 

    0
    108
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    ইজরায়েল ও ইরানের মধ্যে সংঘর্ষবিরতির কথা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার গভীর রাতে, ভারতীয় সময় রাত সাড়ে ৩টে নাগাদ প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর ট্রুথ-এ সংঘর্ষবিরতি ঘোষণার কথা উল্লেখ করে লিখেছেন, এই সংঘর্ষবিরতির সিদ্ধান্তে ইরান ও ইজরায়েল দু’দেশই সহমত হয়েছে। আগামী ৬ ঘণ্টার মধ‍্যেই সম্পূর্ণ সংঘর্ষবিরতি শুরু হবে।

    প্রথমে ইরান সংঘর্ষবিরতি শুরু করবে এবং তার ১২ ঘণ্টা পরে ইজরায়েল তা অনুসরণ করবে। ২৪ ঘণ্টা পর দু’দেশের মধ্যে ১২ দিনের টানা যুদ্ধ শেষ বলে ঘোষণা করা হবে। এক পক্ষের সংঘর্ষবিরতি চলাকালীন অপর পক্ষকেও শান্তি বজায় রাখতে হবে। প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর সোশ্যাল মিডিয়ায় দু’দেশকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লিখেছেন, ১২ দিনের যুদ্ধ শেষ করার মতো ক্ষমতা, সাহস ও বুদ্ধিমত্তা আছে এই দুই দেশেরই। তাই তাদেরকে জানাই অভিনন্দন। এই সংঘর্ষ বছরের পর বছর ধরে চলতে পারত। গোটা মধ্যপ্রাচ্যকে ধ্বংস করে দিতে পারত এই সংঘর্ষ। ঈশ্বরকে ধন্যবাদ যে এটা হয়নি। আর হবেও না। ঈশ্বর সকলকে রক্ষা করুক। ডোনাল্ড ট্রাম্পের সংঘর্ষবিরতি ঘোষণার কিছু ক্ষণের মধ্যেই আমেরিকার কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজ়েনটেটিভসের স্পিকার মাইক জনসন তাঁর প্রশংসা করেন। তিনি বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি অসাধারণ পদক্ষেপ করলেন।

    এটা সম্পূর্ণ ট্রাম্পের কৃতিত্ত্ব। ক‍্যাপিটল হিলে এটা সত‍্যিই বড় স্বস্তি। তবে, সংঘর্ষবিরতি সংক্রান্ত ট্রাম্পের দাবি উড়িয়ে দিয়েছেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি।  তিনি তাঁর এক্স হ্যান্ডলে লিখেছেন, আমেরিকার সঙ্গে এখনও পর্যন্ত আমাদের সংঘর্ষবিরতির বিষয়ে কোনও চুক্তি হয়নি। তবে ইজরায়েল নতুন করে হামলা না করলে, ইরানও আর সংঘাতে জড়াবে না।