
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শিকাগো শহরে ৩০০ ন্যাশনাল গার্ড সেনা মোতায়েনের অনুমোদন দিয়েছেন।শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে বলে উল্লেখ করে তিনি এই পদক্ষেপ নিয়েছেন।
প্রেসিডেন্ট ট্রাম্পের এই পদক্ষেপ ডেমোক্র্যাট-শাসিত রাজ্য ও শহরের নেতাদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। ইলিনয়ের গভর্নর জেবি প্রিটজকার অভিযোগ করেছেন, প্রেসিডেন্ট ইচ্ছাকৃতভাবে একটি কৃত্রিম সংকট তৈরি করছেন। এই ঘোষণা এমন এক সময় এসেছে, যখন পোর্টল্যান্ড শহরে সেনা মোতায়েন ঠেকাতে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে রায় দিয়েছেন ফেডারেল বিচারক কারিন ইমারগুট। তিনি বলেছেন, রাজ্যের সম্মতি ছাড়া ফেডারেল সেনা মোতায়েন আমেরিকার সংবিধান পরিপন্থী এবং এটি রাজ্যের সার্বভৌমত্বের ওপর আঘাত। বিচারকের ভাষায়, এই ধরনের মোতায়েন শান্তি ফেরানোর বদলে বিক্ষোভ আরও বাড়িয়ে তোলে। সাধারণত ন্যাশনাল গার্ড মোতায়েনের সিদ্ধান্ত নিয়ে থাকেন সংশ্লিষ্ট রাজ্যের গভর্নর।
আমেরিকার আইনে সেনাবাহিনীকে অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থায় সীমিতভাবে ব্যবহারের অনুমতি রয়েছে। বিক্ষোভ, সহিংসতা ও সেনা মোতায়েনের পটভূমি শিকাগোতে অভিবাসনবিরোধী বিক্ষোভ বাড়ছে। অধিকাংশ বিক্ষোভ আমেরিকার অভিবাসন ও শুল্ক দফতের সামনে সংগঠিত হচ্ছে ।
