ট্রাম্পকে হত্যাচেষ্টার দায়ে দোষী সাব্যস্ত

0
59
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

ফ্লোরিডায় ডোনাল্ড ট্রাম্পের গলফ কোর্সে ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের কয়েক মাস আগে তাকে হত্যাচেষ্টার ঘটনায় এক ব্যক্তি সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ডের মুখোমুখি হতে পারেন।

৫৯ বছর বয়সী রিয়ান রুথ গত সেপ্টেম্বরে তৎকালীন প্রেসিডেন্টপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে হত্যাচেষ্টার দায়ে দোষী সাব্যস্ত হন।২০২৪ সালের নির্বাচনের আগে ট্রাম্পের প্রাণনাশের এটি ছিল দ্বিতীয় চেষ্টা, যে নির্বাচনের মাধ্যমে তিনি আবার হোয়াইট হাউসে ফিরে আসেন।২০২৪ সালের সেপ্টেম্বরে ট্রাম্প গলফ খেলছিলেন—এমন একটি কোর্সের কাছে রুথকে অস্ত্রসহ দেখতে পেয়ে আমেরিকার সিক্রেট সার্ভিসের সদস্যরা তাকে তাড়া করে সরিয়ে দেন।কিছুক্ষণ পরই তাকে গ্রেপ্তার করা হয়।বিচার শেষে রুথ একটি কলম দিয়ে নিজেকে আঘাতের চেষ্টা করেন, তবে প্রহরীরা হস্তক্ষেপ করে তাকে থামান।আদালতে দাখিল করা নথিতে প্রসিকিউটররা বলেছেন, রুথের অপরাধ নিঃসন্দেহে যাবজ্জীবন কারাদণ্ডের যোগ্য,তিনি মাসের পর মাস ধরে একজন প্রধান প্রেসিডেন্ট প্রার্থীকে হত্যার পরিকল্পনা করেছেন, পথে যে কাউকে হত্যা করার ইচ্ছা প্রদর্শন করেছেন এবং এরপর থেকে ভুক্তভোগীদের প্রতি কোনো অনুশোচনা বা অনুতাপ প্রকাশ করেননি।উল্লেখ্য, ২০২৪ সালের ১৩ জুলাইও ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চেষ্টা করা হয়।

পেনসিলভানিয়ায় এক নির্বাচনী সমাবেশে থমাস ম্যাথিও ক্রুকস কয়েকটি গুলি ছোড়েন, যার একটি ডোনাল্ড ট্রাম্পের ডান কানের পাশ ঘেঁষে যায়।