ট্রান্সজেন্ডার সাঁতারুর পদক কাড়লেন ট্রাম্প

0
178
ছবি সৌজন্যে : এক্স

দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফিরেই ট্রান্সজেন্ডার ইস্যুতে কঠোর অবস্থান নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার তার কড়াকড়ির রেশ এসে পড়েছে ক্রীড়াঙ্গনেও। মেয়েদের খেলায় ট্রান্সজেন্ডার ক্রীড়াবিদদের অংশগ্রহণে নিষেধাজ্ঞা দিয়ে এক আদেশে স্বাক্ষর করেছেন তিনি।ট্রাম্পের এই সিদ্ধান্তের প্রথম বড় শিকার লিয়া টমাস।

আমেরিকার এই ট্রান্সজেন্ডার সাঁতারুর ২০২১–২২ সিজনে অর্জিত সব ব্যক্তিগত সাফল্য বাতিল ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যে তার রেকর্ড মুছে ফেলার প্রক্রিয়া শুরু হয়েছে, শিগগিরই কেড়ে নেওয়া হবে পদকও।২০২২ সালে এনসিএএ চ্যাম্পিয়নশিপে পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের হয়ে মেয়েদের সাঁতার প্রতিযোগিতায় অংশ নেন লিয়া টমাস।

প্রথম ট্রান্সজেন্ডার অ্যাথলেট হিসেবে স্বর্ণও জেতেন তিনি।তবে এই জয় ঘিরে তৈরি হয় তীব্র বিতর্ক।মহিলা ক্রীড়াবিদদের মতে, মেয়েদের বিভাগে অংশ নিয়ে অন্যদের সঙ্গে বৈষম্য করেছেন লিয়া। কারণ এর আগে পুরুষ বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করা লিয়া টমাসের অবস্থান ছিল ৪৬২তম। আর মেয়েদের বিভাগে অংশ নিয়েই উঠে আসেন শীর্ষে।এ নিয়ে কয়েক মাস ধরে আইনি লড়াই চলছিল।