গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home International আমেরিকায় জাতীয় পতাকা পোড়ানো নিষিদ্ধ করলেন ট্রাম্প

    আমেরিকায় জাতীয় পতাকা পোড়ানো নিষিদ্ধ করলেন ট্রাম্প

    0
    119
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    এবার আমেরিকায় জাতীয় পতাকা পোড়ানো গুরুতর অপরাধ, এই সংক্রান্ত নির্দেশিকায় স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দোষী সাব্যস্ত হলে এক বছরের জেল পর্যন্ত হতে পারে। অন্যান্য দেশের মতো আমেরিকায় জাতীয় পতাকা পোড়ানো দেশদ্রোহিতা ছিল না।
    নাগরিকেরা তাদের প্রতিবাদের প্রতীক হিসাবে জাতীয় পতাকা পোড়াতেন। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, এ সব আর চলবে না। এক বছর জেলে কাটিয়ে এলেই পতাকা পোড়ানো বন্ধ হয়ে যাবে আশা করা হচ্ছে। বিদেশি নাগরিকদের ক্ষেত্রে সাজা আরও কঠিন হতে চলেছে।
    দোষী সাব্যস্ত হওয়া মাত্র আমেরিকা থেকে বের করে দেওয়া হবে। প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্য এরফলে সমাজে নৈরাজ্য মাথাচাড়া দিচ্ছে। বিষয়টির গুরুত্ব বিবেচনা করে তিনি এই সংক্রান্ত মামলা সরাসরি দেশের অ্যাটর্নি জেনারেলকে তদারকি করার নির্দেশ দিয়েছেন।