
হোয়াইট হাউজে বৈঠক করেছেন আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। ৫ নভেম্বরের নির্বাচনে জয়ের পর এই প্রথম হোয়াইট হাউজে গিয়েছেন হবু প্রেসিডেন্ট ট্রাম্প।
ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে দুই নেতার। উল্লেখ্য এই বাইডেনের কাছে পরাজিত হয়েই হোয়াইট হাউজ ছাড়তে হয়েছিল ট্রাম্পকে। এবার বাইডেনের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে পরাজিত করে ফের আমেরিকার হোয়াইট হাউজে ফিরছেন ডোনাল্ড ট্রাম্প।২০২৫ সালের ২০ জানুয়ারি প্রেসিডেন্ট পদে শপথ নেবেন তিনি। তার দু’মাস আগে হোয়াইট হাউজে পা রেখেছেন ডোনাল্ড ট্রাম্প।নির্বাচনে জয় পাওয়ার জন্য ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন বাইডেন। বলা হচ্ছে,শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হবে বলে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আশ্বস্ত করেছেন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন।এদিকে এবারের নির্বাচনেও প্রথমে ট্রাম্পের প্রতিপক্ষ ছিলেন বাইডেনই।কিন্তু তার বয়সের কারণে খোদ ডেমোক্র্যাটরাই নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বিতা করা নিয়ে প্রশ্ন তুলেছিল।এমন পরিস্থিতিতে নির্বাচনের মাত্র কয়েক মাস আগে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন বাইডেন।
জো বাইডেনের পরিবর্তে কমলা হ্যারিস প্রতিদ্বন্দ্বিতা করেন ডোনাল্ড ট্রাম্পের বিপরীতে। কিন্তু পরাজিত হন।
ছবি সৌজন্যে : এক্স
