
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে। ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, একবার ভোর ৬টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করার ইচ্ছা প্রকাশ করেছিলেন ডোনাল্ড ট্রাম্প।
কারণ হিসেবে তিনি বলেছিলেন, নরেন্দ্র মোদী ঘুমোন না, উনি তাঁর মতোই। রাষ্ট্রদূতের কথায়, এই ঘটনা দুই নেতার ঘনিষ্ঠ ব্যক্তিগত সম্পর্কেরই প্রতিফলন। ডোনাল্ড ট্রাম্প বরাবরই প্রধানমন্ত্রীকে বন্ধু বলে উল্লেখ করেছেন।
সার্জিও গোর জানান, ডোনাল্ড ট্রাম্পের বিশ্বাস ছিল যে দিনের যেকোনও সময়েই নরেন্দ্র মোদীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব, কারণ দু’জনেরই কাজের প্রতি নিষ্ঠা এবং দীর্ঘ সময় জেগে থাকার অভ্যাস রয়েছে। সম্প্রতি ভারত-মার্কিন সম্পর্ক আরও মজবুত হয়েছে বলেও মন্তব্য করেন মার্কিন রাষ্ট্রদূত।
