গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National ইরানের সঙ্গে কথা’র পরেই মোদিকে ফোন ট্রাম্পের

    ইরানের সঙ্গে কথা’র পরেই মোদিকে ফোন ট্রাম্পের

    0
    20
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই রাষ্ট্রনেতার মধ্যে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি, হরমুজ প্রণালীকে স্বাভাবিক রাখা-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে, একথা জানিয়েছেন ভারতের মার্কিন রাষ্ট্রদূত সের্গিও গোর।

    মার্কিন রাষ্ট্রদূতের পাশাপাশি মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে কথা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প ফোন করেছিলেন। পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে ফলপ্রসূ মতবিনিময় হয়েছে। ট্রাম্পকে ভারতের অবস্থান স্পষ্ট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ভারত যত দ্রুত সম্ভব উত্তেজনা হ্রাস এবং শান্তি পুনরুদ্ধারের পক্ষে। হরমুজ প্রণালী উন্মুক্ত, সুরক্ষিত এবং সুগম্য রাখা গোটা বিশ্বের জন্য গুরত্বপূর্ণ। শান্তি ও স্থিতিশীলতার প্রচেষ্টার জন্য আমরা সব সময় পাশে রয়েছি।উল্লেখ্য, গতকালই ইরানের সঙ্গে ইতিবাচক কথা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। যার পরে পাঁচ দিনের সংঘর্ষবিরতি ঘোষণা করেন তিনি। পরদিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনালাপ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

    কারণ কূটনৈতিক ভাবে আমেরিকা ও ইরানের মধ্যবর্তী অবস্থানে রয়েছে ভারত। সংঘর্ষ জড়িত দুই দেশের মধ্যস্থতার জন্য উপযুক্ত তৃতীয়পক্ষ। দাবি, ইরানের সঙ্গে আমেরিকা ও ইজরায়েলের সংঘাত থামাতে মধ্যস্থতায় আগ্রহ দেখাচ্ছে পাকিস্তান। এর মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফোনালাপ তাৎপর্যপূর্ণ। উল্লেখ্য, যুদ্ধের মধ্যে এই প্রথম মোদি-ট্রাম্প কথা হল।