গ্রাম থেকে শহর
News & Much More

22 C
Kolkata
22 C
Kolkata
More
    Home Newsdesk পুতিনকে ট্রাম্পের ৭ বার ফোন, দাবি

    পুতিনকে ট্রাম্পের ৭ বার ফোন, দাবি

    0
    106

    আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট এবং আগামী নির্বাচনে রিপাবলিকান মনোনীত প্রার্থী ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছেন।একজন বিখ্যাত সাংবাদিক বব উডওয়ার্ড অভিযোগ করেছেন, ট্রাম্প ২০২১ সালের জানুয়ারিতে ওভাল অফিস ছেড়ে যাওয়ার পর থেকে রুশ নেতাকে কমপক্ষে সাতবার ফোন করেছেন ডোনাল্ড ট্রাম্প। উডওয়ার্ড তার আসন্ন বই,ওয়ার-এ দাবি করেছেন এই বছরের শুরুতে একটি ফোন কল করা হয়েছিল।

     

    ট্রাম্প এক সহযোগীকে তার মার-এ-লাগো রিসোর্ট ক্লাবের অফিস ছেড়ে চলে যেতে বলেছিলেন,যাতে তিনি রুশ নেতার সঙ্গে কথা বলতে পারেন। তবে ট্রাম্পের প্রচার শিবির এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে।প্রাক্তন প্রেসিডেন্টের যোগাযোগ পরিচালক স্টিভেন চেউং দাবি করেছেন, উডওয়ার্ডের বইয়ের কোনো গল্পই সত্য নয়। তিনি বলেছেন, এগুলো ট্রাম্প ডিরেঞ্জমেন্ট সিনড্রোম-এ আক্রান্ত একজন সত্যিকারের উম্মাদ ও পাগল মানুষের কাজ।৭৮ বছর বয়সী ট্রাম্প নিজেও এই দাবি অস্বীকার করেছেন। এবিসি নিউজের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প উডওয়ার্ড সম্পর্কে বলেছিলেন, তিনি একজন গল্পকার। তিনি ভালো মানুষ নন এবং তার ধারণা খুব অদ্ভুত, যেন পাগল হয়ে গেছে। অন্যদিকে,রাশিয়ান নেতা প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছেন, ক্রেমলিনও এই দাবি অস্বীকার করেছে।