গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home International চার-পাঁচবার নোবেল পাওয়ার যোগ্য তিনি, দাবি ট্রাম্পের

    চার-পাঁচবার নোবেল পাওয়ার যোগ্য তিনি, দাবি ট্রাম্পের

    0
    110
    ছবি সৌজন্যে : ইউটিউব
    ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সংঘাতের মধ্যস্থতা করে শান্তি প্রতিষ্ঠা করেছেন-এমন দাবি করে নিজেই নিজেকে প্রশংসার ভাসিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু তাই নয়, শান্তির জন্য চার থেকে পাঁচবার নোবেল পরস্কার পাওয়ার যোগ্য বলে মন্তব্য করেছেন তিনি।
    তবে নোবেল কমিটি পক্ষপাতদুষ্ট হওয়ায় তিনি এ পুরস্কার নিতে রাজি নন বলেও জানিয়ে দিয়েছেন। এক বিবৃতি ও সোশ্যাল মিডিয়া পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, নোবেল পাওয়ার জন্য মনোনীত হওয়ায় তিনি একটুও বিস্মিত নন।
    বরং আরও চার-পাঁচবার ওই পুরষ্কার পাওয়া উচিত ছিল। কিন্তু তিনি নোবেল নেবেন না। কারণ ওই পুরস্কার উদারপন্থীদের দেওয়া হয়। তিনি আরও দাবি করেন, রোয়ান্ডা, কঙ্গো, সাবিয়া, কসোভো-এসব অঞ্চলে শাস্তি প্রতিষ্ঠা হয়েছে তাঁর নেতৃত্বে। ভারত ও পাকিস্তানের সংঘাত থামাতেও তিনি কৃতিত্ব নিয়েছেন। এত কিছুর পরেও তিনি জানেন, নোবেল কমিটি তাঁকে এই পুরস্কার দেবে না। কারণ তাঁর মতাদর্শ নোবেল কমিটির সঙ্গে মেলে না।