
ইরান-ইজরায়েল যুদ্ধবিরতি নিয়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি উড়িয়ে দিয়েছে তেহরান। এর পরেই ফের পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে সোশ্যাল মিডিয়ায় আরও একটি পোস্ট করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আমেরিকার প্রেসিডেন্টের দাবি, ইজরায়েল এবং ইরান প্রায় একই সঙ্গে তাঁর কাছে এসেছিল। দুই দেশই তাঁর কাছে গিয়ে শান্তি’র কথা বলে। ওই পোস্টেই ইরান এবং ইজরায়েলের প্রসঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছেন, দুই দেশই অনেক কিছু পেয়েছে।
তবে ধর্ম এবং সত্যের পথ থেকে সরে গেলে ইরান এবং ইজরায়েল অনেক কিছু হারাতেও পারে। ঘটনাচক্রে ট্রাম্পের এই পোস্টের দু’ঘণ্টা আগেই যুদ্ধবিরতি সংক্রান্ত মার্কিন প্রেসিডেন্টের দাবি উড়িয়ে দিয়েছেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচি।







