গ্রাম থেকে শহর
News & Much More

25 C
Kolkata
25 C
Kolkata
More
    Home International তিনি নোবেল না পেলে আমেরিকার ‘অপমান’, দাবি ট্রাম্পের

    তিনি নোবেল না পেলে আমেরিকার ‘অপমান’, দাবি ট্রাম্পের

    0
    117
    ছবি সৌজন্যে : সংগৃহীত
    তিনি যদি নোবেল শান্তি পুরস্কার না পান তবে সেটি আমেরিকার জন্য অপমান হবে। এই দাবি করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
    তাঁর কথায়, একাধিক যুদ্ধ সমাধানে তাঁর ভূমিকার কারণে এই পুরস্কার পাওয়া উচিত। দীর্ঘদিন ধরেই প্রেসিডেন্ট ট্রাম্প শান্তির নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য বলে দাবি করে আসছেন। চলতি বছরের ১০ অক্টোবর শান্তিতে নোবেল পুরস্কার প্রাপকের নাম ঘোষণা করা হবে। ডোনাল্ড ট্রাম্প বক্তৃতায় পুনরায় দাবি করেছেন, জানুয়ারিতে ক্ষমতায় ফেরার পর তিনি সাতটি যুদ্ধের সমাধান করেছেন।
    তিনি আরও বলেছেন, যদি ওয়াশিংটনে ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে উন্মোচিত গাজা পরিকল্পনাটি কার্যকর হবে, এটা হবে আট মাসে আটটি যুদ্ধের সমাপ্তি, খারাপ নয়। যদিও হামাস এখনও এই প্রস্তাবের পক্ষে কোনও প্রতিক্রিয়া জানায়নি।