
স্মার্টফোন, কম্পিউটার, বৈদ্যুতিন চিপস-সহ বহু পণ্যে শুল্ক ছাড়ের ঘোষণা করার পরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, এমনটা মোটেও করেননি তিনি।
উল্টে সংবাদমাধ্যমের বিরুদ্ধে ভুল খবর পরিবেশন করা হচ্ছে বলে দাবি করেছেন তিনি। গত শুক্রবার মার্কিন প্রশাসনের তরফে ঘোষণা করা হয়, বৈদ্যুতিন পণ্যের ওপর কোনওরকম পারস্পরিক শুল্ক চাপানো হবে না।
নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশালে মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছে, মোটেই শুল্ক ছাড় দেওয়া হচ্ছে না কোনও দেশকে। সংশ্লিষ্ট পণ্যের ওপর আগেই ২০ শতাংশ শুষ্ক ছিল। এখন সেগুলিকে অন্য নীতিতে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।
