গ্রাম থেকে শহর
News & Much More

26.1 C
Kolkata
26.1 C
Kolkata
More
    Home Sports বিজয়ীদের মেডেল পকেটে ঢুকিয়ে ভাইরাল ট্রাম্প

    বিজয়ীদের মেডেল পকেটে ঢুকিয়ে ভাইরাল ট্রাম্প

    0
    145
    ছবি সৌজন্যে : এক্স

    ফিফা ক্লাব বিশ্বকাপ ফাইনালে পিএসজিকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ইংলিশ ক্লাব চেলসি। মাঠের পারফরম্যান্সের মতোই জমকালো ছিল ট্রফি উদযাপন পর্বও।

    কিন্তু সেই মঞ্চেই ঘটে এক অদ্ভুত ঘটনা, যা এখন ভাইরাল। চ্যাম্পিয়নদের সঙ্গে স্টেজে ছিলেন স্বয়ং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।উদযাপনের আবহে তিনি এতটাই মগ্ন হয়ে পড়েন যে, একটি উইনার্স মেডেল চুপিচুপি নিজের পকেটে পুরে নেন তিনি।ইন্টারনেটে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প বিজয়ীদের একটি মেডেল চুপিচুপি নিজের পকেটে ঢুকিয়ে নিচ্ছেন। সমর্থকদের ধারণা, মেডেলটি ছিল চেলসির উইঙ্গার ননি মাদুয়েকের। কারণ পুরো স্কোয়াডের মধ্যে একজন খেলোয়াড় ননি মাদুয়েকে ছিলেন অনুপস্থিত।এই দাবি উড়িয়ে দেওয়া যাচ্ছে না, কারণ মাদুয়েকে ওই দিন স্কোয়াডে ছিলেন না।জানা গেছে, তিনি আগে থেকেই ক্যাম্প ছেড়ে দিয়েছিলেন আর্সেনালে যোগ দেওয়ার চূড়ান্ত প্রক্রিয়া সম্পন্ন করতে।তাই অনেকের ধারণা, প্রেসিডেন্ট ট্রাম্প যেটি পকেটে পুরেছিলেন, সেটিই সম্ভবত মাদুয়েকের জন্য বরাদ্দ মেডেল।

    আর এখন মনে হচ্ছে— তিনি সেটি আর ফিরে পাবেন না। স্বভাবতই প্রেসিডেন্ট ট্রাম্পের এই আচরণ নিয়ে বিভিন্ন প্রতিক্রিয়া সোশ্যাল মিডিয়ায় দেখা গেছে।