
ইরানের পারমাণবিক কেন্দ্রে হামলা সম্পর্কিত গোয়েন্দা রিপোর্ট ফাঁস করায় দুই মার্কিন সংবাদমাধ্যমের সাংবাদিকদের অবিলম্বে বরখাস্তের দাবি জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে একথা লিখেছেন তিনি।
সেইসঙ্গে তিনি তাঁদের খারাপ উদ্দেশ্যপ্রণোদিত খারাপ মানুষ বলেও অভিহিত করেছেন। মূলত ইরানের পারমাণবিক কেন্দ্রে মার্কিন হামলার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলা একটি ফাঁস হওয়া প্রাথমিক গোয়েন্দা রিপোর্ট ছাপানোর জন্য প্রেসিডেন্ট ট্রাম্প বারবার ওই দুই সংবাদমাধ্যমকে নিশালা করেছেন।
আমেরিকার জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক তুলসি গ্যাবার্ড প্রতিবেদনগুলোর সমালোচনা করে দাবি করেছেন, ফাঁস হওয়া রিপোর্ট গুলি কম আত্মবিশ্বাসের সঙ্গে লেখা এবং প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্তমূলক নেতৃত্বকে দুর্বল করার জন্য, বেছে বেছে প্রকাশ করা হয়েছে।
