গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home International আমজনতার অর্থনৈতিক পরিস্থিতি, ভাবেন না ট্রাম্প

    আমজনতার অর্থনৈতিক পরিস্থিতি, ভাবেন না ট্রাম্প

    0
    7
    ছবি সৌজন্যে : এক্স

    ইরান যুদ্ধের কারণে আমেরিকায় বাড়ছে মূল্যস্ফীতি। যা সাধারণ মানুষের জীবনকে আরও কঠিন করে তুলছে।ফলে ইরানের সঙ্গে চুক্তি করতে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর চাপ বাড়ছে।

    তবে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, আমজনতার অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি একটুও ভাবেন না। তার একমাত্র ভাবনা হলো ইরান যেন পারমাণবিক অস্ত্রের অধিকারী না হতে পারে। চীন যাওয়ার আগে এক সাংবাদিক তাকে প্রশ্ন করেন আমেরিকায় যে মূল্যস্ফীতি হচ্ছে, জিনিসপত্রের দাম বাড়ছে, তার প্রভাবে ইরানের সঙ্গে কি আপনি চুক্তি করতে যাচ্ছেন? জবাবে ট্রাম্প বলেছেন, একটুও না।তাঁর কথায়,ইরান বিষয়ে আমি যখন কথা বলি তখন একটি বিষয়ই আমার কাছে মুখ্য , তারা কখনো পারমাণবিক অস্ত্রের মালিক হতে পারবে না।এদিকে,ইরান যুদ্ধের কারণে মার্কিনিদের ওপর পড়া অর্থনৈতিক চাপটিকে তিনি আমলে নিচ্ছেন কি না? এমন প্রশ্ন করেন আরেক সাংবাদিক।

    জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, সব আমেরিকান বোঝেন, ইরানে কাছে পারমাণবিক অস্ত্র রাখা যাবে না।ইরান যুদ্ধের প্রভাবে আমেরিকায় জ্বালানির দাম বেড়েছে। যা দেশটির সাধারণ মানুষের দৈনন্দিক জীবনকে আরও কঠিন করে দিয়েছে।