গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home International খুনের আশঙ্কাপ্রকাশ ট্রাম্পের, ইরানকে হুঁশিয়ারিও

    খুনের আশঙ্কাপ্রকাশ ট্রাম্পের, ইরানকে হুঁশিয়ারিও

    0
    64
    ছবি সৌজন্যে : এক্স
    যদি তাঁকে হত্যা করে, তবে পৃথিবীর মানচিত্র থেকে ইরানকে মুছে দেবে আমেরিকা। এমনই মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
    এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, তাঁর দৃঢ় নির্দেশ আছে, যা কিছু ঘটুক ইরানকে পৃথিবীর বুক থেকে মুছে ফেলতে হবে। তার আগেই ট্রাম্পের এক বিবৃতি প্রকাশ্যে এসেছিল। সেই বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছিলেন, তিনি তাঁর উপদেষ্টাদের নির্দেশ দিয়েছেন, যদি তাঁর উপর হামলার কোনও প্রচেষ্টার নেপথ্যে ইরানের জড়িত থাকার প্রমাণ মেলে, তবে ইরানকে নিশ্চিহ্ন করতে হবে। ২৮ ডিসেম্বর থেকে ইরানে আয়াতুল্লাহ আলি-খামেনি বিরোধী গণবিক্ষোভ শুরু হয়েছে। বর্তমানে সেই বিক্ষোভ কিছুটা স্তিমিত হলেও পুরোপুরি বন্ধ হয়ে যায়নি।
    ইরানের এই গণবিক্ষোভে আমেরিকা এবং ইজরায়েলের মদত রয়েছে বলে শুরু থেকে অভিযোগ তুলে আসছে তেহরান। তা নিয়ে দু’দেশকেই সাম্প্রতিক সময়ে হুঁশিয়ারিও দিয়েছে ইরান।