১৯২৯ সালের মতো হবে, শুল্ক বাতিলে চরম পরিণতির আশঙ্কা ট্রাম্পের

0
108
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
মার্কিন আদালত যদি তাঁর শুল্ক সিদ্ধান্তের উপর স্থগিতাদেশ জারি করে, তা অত্যন্ত হতাশাজনক হবে এই মন্তব্য করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই কথা বলতে গিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প টেনেছেন ১৯২৯ সালের প্রসঙ্গও। উল্লেখ্য, ১৯২৯ সালে মন্দা আঘাত হেনেছিল বিশ্ব অর্থনীতিকে। ধস নেমেছিল আমেরিকার শেয়ার বাজারেও। টানা ১০ বছর পর্যন্ত সেই মন্দা চলেছিল।
শুধু আমেরিকা নয়, বিশ্বের অনেক দেশকেই প্রভাবিত করেছিল সেই মন্দা। সম্প্রতি কোনও দেশের উপর ১০ শতাংশ, কোনও কোনও দেশের উপর আবার ১৫-২০ শতাংশ, আবার ভারত, ব্রাজিলের মতো কিছু দেশ রয়েছে, যাদের উপর ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তাঁর কণ্ঠে অতীতে বার বার ভারতকে বন্ধু বলতে শোনা গিয়েছে। কিন্তু তার পরেও ভারতের উপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমালোচিত হচ্ছেন। শুধু তাই নয়, তিনি এও হুঁশিয়ারি দিয়েছেন, যদি শুল্ক নিয়ে আলোচনায় না বসে ভারত, তবে তাদের সঙ্গে বাণিজ্যচুক্তি নিয়ে কোনও কথা নয়। সেই আবহে প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন, আমেরিকার অর্থনৈতিক উন্নতির কথা ভেবেই তিনি শুল্ক বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছেন।
ট্রুথ সোশ্যালের পোস্টে প্রেসিডেন্ট এই প্রসঙ্গে লিখেছেন, শুল্কবৃদ্ধি শেয়ার বাজারে বিরাট ইতিবাচক প্রভাব ফেলেছে। প্রায় প্রতি দিনই নতুন নতুন রেকর্ড তৈরি হচ্ছে। তাঁর দাবি, শুল্ক আরোপের ফুলে শত শত মার্কিন ডলার দেশের কোষাগারে ঢুকছে। তবে তিনি এও সতর্ক করেছেন, যদি একটি উগ্র বাম আদালত এই ব্যবস্থা বাতিল করে, তবে সেটি আবারও ১৯২৯ সালের মতো হবে, যা বড় হতাশার।