
২০২৪ লস অ্যাঞ্জেলেসের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্যালেস্টাইনের হয়ে বিক্ষোভ দেখানোয়, ১০০ কোটি ডলারের জরিমানা দাবি করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সম্প্রতি একই ধরনের অভিযোগে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকেও আমেরিকান প্রশাসনের সঙ্গে সমঝোতা করতে হয়েছে। কলম্বিয়া বিশ্ববিদ্যালয় যে পরিমাণ জরিমানা দিতে রাজি হয়েছে, তার পাচ গুণ বেশি জরিমানা করা হয়েছে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যায়লয়কে।
ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের আওতায় লস অ্যাঞ্জেলেস ভিত্তিক ইউসিএলএ-সহ মোট ১০টি ক্যাম্পাস রয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট জেমস মিলিকেন সব কটি ক্যাম্পাসের তত্ত্বাবধান করে থাকেন। তিনি এই বিষয়ে জানিয়েছেন, বিষয়টি নিয়ে পর্যালোচনা করা হচ্ছে।
