নেতানিয়াহুর উপরে ক্ষুব্ধ ট্রাম্প! প্রশংসা জিনপিং-পুতিনের

0
23
ছবি সৌজন্যে : এক্স
ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ভীষণ জটিল প্রকৃতির মানুষ। এ বার এমনটাই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বরং, ইরানের সঙ্গে শান্তিসমঝোতা চূড়ান্ত হওয়ার পর প্রশংসা করেছেন চিনা প্রেসিডেন্ট শি জিনপিং এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভূমিকার।
প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত সম্পর্ক বরাবরই ভাল। তবে ইরানের সঙ্গে শান্তি আলোচনার শেষ পর্বে ঘন ঘন দু’জনের মধ্যে মতানৈক্য প্রকাশ্যে এসেছে।
বন্ধু নেতানিয়াহুর ডাকনাম-র সঙ্গে কখনও ফোনকলে কথা বলার সময়ে মেজাজ হারিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। কখনও আবার প্রকাশ্যেই সমালোচনা করেছেন। সতর্ক করেছেন। এমনকি রবিবার লেবাননে ইজরায়েলি হানা নিয়ে মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট। ইজরায়লকে সংযত থাকতে বলেছেন তিনি। এ বার ইরানের সঙ্গে চুক্তি চূড়ান্ত হতেই ফের বেঞ্জামিন নেতানিয়াহুকে একহাত নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।