
ইউক্রেনের সঙ্গে শান্তি সমঝোতায় আসার জন্য রাশিয়াকে ৫০ দিনের ডেডলাইন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে যুদ্ধ না থামলে রাশিয়ার বাণিজ্যিক বন্ধুদের ওপর ১০০ শতাংশ শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
অর্থাৎ যে দেশগুলি রাশিয়ার সঙ্গে বাণিজ্য করবে, তাদের পণ্যের উপর অতিরিক্ত শুল্ক চাপাবে আমেরিকা। আমেরিকার নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর মহাসচিব মার্ক রাটের সঙ্গে বৈঠক করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সেখানে তিন বছর ধরে চলে আসা রুশ-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে তাঁদের। ন্যাটো সদস্যভুক্ত দেশগুলির মাধ্যমে ইউক্রেনকে আরও বেশি করে উন্নত অস্ত্র পাঠানোর কথাও ঘোষণা করেছেন তিনি।








