
এ বার ইউরোপীয় ইউনিয়নের-র উপর শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, ইউরোপের যে ২৭টি দেশ ইইউ-এর সদস্য, সেগুলি সাম্প্রতিক অতীতে আমেরিকার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখেনি।
সেই কারণে তাদের উপরেও শুল্ক চাপানো হতে পারে। যদিও এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেননি ট্রাম্প। কানাডা, মেক্সিকো এবং চিনের উপর শুল্ক আরোপ করেছেন ট্রাম্প। তিনটি দেশই যা নিয়ে আমেরিকাকে কড়া বার্তা দিয়েছে। এই পরিস্থিতিতে ইউরোপের সঙ্গেও বাণিজ্যিক যুদ্ধের পথে হাঁটলে তা আমেরিকার জন্য খুব একটি সুবিধার হবে না।ট্রাম্পের রোষানলে যে ইইউ রয়েছে, তা আগেই বোঝা গিয়েছিল।
২০২৪ সালের ডিসেম্বরেই নিজের সোশ্যাল মিডিয়ায় এ বিষয়ে একটি পোস্ট করেছিলেন ট্রাম্প। লিখেছিলেন, আমেরিকার সঙ্গে ইউরোপের বাণিজ্যে ঘাটতি রয়েছে।
