গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home International চিনের সঙ্গে বাণিজ্যযুদ্ধ বন্ধের ইঙ্গিত দিলেন ট্রাম্প

    চিনের সঙ্গে বাণিজ্যযুদ্ধ বন্ধের ইঙ্গিত দিলেন ট্রাম্প

    0
    104
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    মার্কিন যুক্তরাষ্ট্র এবং চিনের মধ্যে চলা শুল্কযুদ্ধের আবহে এবার চিনা পণ্যের ওপর শুল্ক কমানোর ইঙ্গিত দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন, শুল্ক আরও বাড়ুক তা তিনি চান না। কারণ, একটি পর্যায়ের পর মানুষ আর কেনাকাটা করতে পারবে না।
    তিনি শুল্ক কমানোর কথাও বলেছেন। চলতি মাসের শুরুতে বিশ্বের বিভিন্ন দেশের পণ্যের ওপর উচ্চহারে পাল্টা শুল্ক আরোপ করেন ট্রাম্প। পরে ৯০ দিনের স্থগিতাদেশ দিলেও চিনকে সেই তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল। বরং চিনের ওপর পাল্টা ১৪৫ শতাংশ শুদ্ধ চাপিয়েছিল মার্কিন প্রশাসন।
    পাল্টা চিনও যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর ১২৫ শতাংশ শুল্ক আরোপ করে। শুল্ক যুদ্ধের আবহে চিন যে ওয়াশিংটনের সঙ্গে যোগাযোগ রাখছিল সে কথাও জানিয়েছেন প্রেসিডেন্ট।