গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home International আরো দেশ দখলের ইঙ্গিত ট্রাম্পের

    আরো দেশ দখলের ইঙ্গিত ট্রাম্পের

    0
    14
    ছবি সৌজন্যে : এক্স

    আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক অনুষ্ঠানে রসিকতা ছলে কিউবাকে খুব দ্রুত দখলে নেওয়া হবে বলে ইঙ্গিত দিয়েছেন। ফ্লোরিডার পাম বিচেসের ফোরাম ক্লাবে বক্তব্য দেওয়ার সময় উপস্থিত অতিথিদের পরিচয় করিয়ে দিতে গিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প প্রাক্তন কংগ্রেসম্যান ড্যান মিকার প্রসঙ্গ তোলেন।

    এসময় তিনি বলেন, মিকার মূলত কিউবা নামের একটি জায়গা থেকে এসেছেন, যেটি আমরা খুব দ্রুত দখলে নিতে যাচ্ছি। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, কিউবার কিছু সমস্যা আছে। আগে একটি কাজ শেষ করি, তারপর আরেকটি। আমি কাজ শেষ করতে পছন্দ করি। পরে তিনি আমেরিকার সামরিক শক্তি নিয়ে মন্তব্য করতে গিয়ে বলেছেন, ইরান থেকে ফেরার পথে আমেরিকার বড় কোনো যুদ্ধজাহাজ,সম্ভবত ইউএসএস আব্রাহাম লিংকন বিমানবাহী রণতরী কিউবার উপকূলে পাঠানো হতে পারে। প্রেসিডেন্ট ট্রাম্প রসিকতার সুরে বলেছেন, জাহাজটি যদি উপকূল থেকে প্রায় ১০০ গজ দূরে থামে, তাহলে তারা বলবে ধন্যবাদ, আমরা আত্মসমর্পণ করছি।