গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home International পাক সেনাপ্রধান মুনিরের সাক্ষাতে ‘সম্মানিত’ ট্রাম্প

    পাক সেনাপ্রধান মুনিরের সাক্ষাতে ‘সম্মানিত’ ট্রাম্প

    0
    135
    ছবি সৌজন্যে : এক্স
    হোয়াইট হাউসে পাক সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে মধ্যাহ্নভোজ সেরেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার পর দু’জনে একটি বৈঠকও করেছেন। বৈঠকের পর প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, মুনিরের সঙ্গে দেখা করতে পেরে তিনি সম্মানিত।
    পাশাপাশি ভারত-পাক সংঘর্ষবিরতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য পাক সেনাপ্রধানকে ধন্যবাদ জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বলেছেন, যে কারণে আজ তিনি এখানে, সেটা হল তিনি মুনিরকে ধন্যবাদ জানাতে চান। কারণ, উনি যুদ্ধে না গিয়ে তা থামিয়েছিলেন। ভারত-পাক সংঘর্ষবিরতি নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের নয়া সংযোজন, দু’জন বুদ্ধিমান মানুষ যুদ্ধে আর না-এগোনোর সিদ্ধান্ত নিয়েছিলেন।
    দু’টি দেশই পরমাণু শক্তিধর। এর আগে একাধিক বার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, ভারত-পাক সামরিক সংঘাত তিনিই থামিয়েছিলেন। বুধবার অবশ্য ভারতের বিদেশসচিব বিক্রম মিস্রী জানিয়েছিলেন, ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফোনে কথা হয়েছে। ৩৫ মিনিটের সেই ফোনালাপে প্রধানমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, ভারত কারও মধ্যস্থতা মেনে নেবে না