
আশঙ্কাই সত্যি হয়েছে, ভারতীয় পণ্যে ২৫ শতাংশ শুল্ক চাপিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আগামী ১ অগাস্ট থেকে এই শুল্ক কার্যকর হবে বলে জানিয়ে দিয়েছেন তিনি। কেন ভারতের ওপর এই শুল্ক চাপানো হয়েছে, নিজের ট্রুথ সোশ্যাল পোস্টে সেই ব্যাখাও দিয়েছেন তিনি। ভারত ও আমেরিকা একে অপরের বন্ধু হওয়া সত্ত্বেও এই দুই দেশ একসঙ্গে কম ব্যবসা করেছে বলেও জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে রাশিয়া এবং চিনের সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্ক নিয়ে অসন্তুষ্ট মার্কিন প্রেসিডেন্ট। পাশাপাশি প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি, মার্কিন পণ্যের ওপর ভারতীয় বাজারে চড়া হারে শুল্ক নেওয়া হয়। সেই কারণেই আমেরিকার বাজারে ভারতীয় পণ্য আমদানির ওপর ২৫ শতাংশ শুল্ক নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। ওই শুল্কের পাশাপাশি ভারতের ওপর একটি জরিমান চাপানো হবে বলেও জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।
যদিও কী সেই জরিমান, তা সোশ্যাল মিডিয়া পোস্টে স্পষ্টভাবে উল্লেখ করেননি আমেরিকার প্রেসিডেন্ট।








