গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home International ফ্রান্সের ওয়াইন, শ্যাম্পেনের উপর ট্রাম্প-র ২০০% শুল্ক!

    ফ্রান্সের ওয়াইন, শ্যাম্পেনের উপর ট্রাম্প-র ২০০% শুল্ক!

    0
    53
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    ফ্রান্সের ওয়াইন এবং শ্যাম্পেনের উপর শুল্ক চাপাবে আমেরিকা! নিজেই এই কথা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
    তিনি বলেছেন, তিনি ফ্রান্সের ওয়াইন এবং শ্যাম্পেনের উপর ২০০ শতাংশ শুল্ক আরোপ করবেন। ডোনাল্ড ট্রাম্প এ-ও দাবি করেছেন যে, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ তাঁর বোর্ড অফ পিস-এ যোগ দেবেন। ডোনাল্ড ট্রাম্প ফ্রান্সের উপর শুল্ক আরোপের কারণ প্রকাশ্যে না-জানালেও মনে করা হচ্ছে, ফ্রান্স তাঁর প্রস্তাবিত বোর্ড অফ পিস-এ যোগ দিতে রাজি না-হওয়ার জন্যই চটেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।
    তাই প্যারিসের উপর চাপ তৈরি করতেই তিনি ফ্রান্সের ওই দুই বিখ্যাত সুরার উপরে শুল্ক আরোপের কথা ঘোষণা করেছেন। ফ্রান্সের সম্মতির অপেক্ষা না-করেই জানিয়ে দিয়েছেন, মাক্রোঁ বোর্ড অফ পিস-এ যোগ দেবেন। এই বিষয়ে প্যারিসের বক্তব্য এখনও পাওয়া যায়নি।