
২০ জানুয়ারি অনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করবেন আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত ট্রাম্প তার শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে চীনের প্রেসিডেন্ট শি চিনপিংকে আমন্ত্রণ জানিয়েছেন।
রিপোর্টে বলা হয়েছে, ৫ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনের কিছুদিন পরই শি চিনপিংকে আমন্ত্রণ জানানো হয়। তবে শি সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন কি না তা জানা যায়নি। ওয়াশিংটনে অবস্থিত চীনা দূতাবাসের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। এর আগে ডোনাল্ড ট্রাম্প এক সাক্ষাৎকারে বলেছিলেন, তিনি শি চিনপিংয়ের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছেন ও চলতি সপ্তাহেই তাদের মধ্যে যোগাযোগ হয়েছে। উল্লেখ্য, আমেরিকার ভূ-রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী চীনের একজন শীর্ষস্থানীয় নেতা মার্কিন প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে যোগ দিচ্ছেন,এ ঘটনা নজিরবিহীন।এদিকে,প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি চীনা প্রোডাক্ট-র ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করবেন, যদি না বেজিং অত্যন্ত আসক্তিযুক্ত মাদকদ্রব্য ফেন্টানাইল পাচার বন্ধ করতে কোনো পদক্ষেপ না নেয়।
ডোনাল্ড ট্রাম্প চীনা প্রোডাক্ট-র ওপর ৬০ শতাংশের বেশি শুল্কের হুমকিও দিয়েছিলেন।রীতি অনুসারে, ওয়াশিংটন ডিসির ক্যাপিটল ভবনে ২০ জানুয়ারি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠিত হবে।
