সভায় বন্দুকবাজের হামলায় রক্তাক্ত ট্রাম্প

0
169
Trump is bloodied by the gunmans attack at the meeting
Trump is bloodied by the gunmans attack at the meeting
আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট তথা প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সভায় বন্দুকবাজের হামলায় শোরগোল পড়ে গিয়েছে। গুলি কান ছুঁয়ে বেরিয়ে যওয়ায় সভায় রক্তাক্ত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
তবে বর্তমানে তিনি বিপন্মুক্ত বলে খবর। গুলি লাগার পর তাঁর কান থেকে রক্ত পড়ছিল। দ্রুত মঞ্চ থেকে নামিয়ে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয় ডোনাল্ড ট্রাম্পকে। পরে সভার অভিজ্ঞতার কথা তিনি নিজেও ভাগ করে নিয়েছেন।জানা গিয়েছে,পেনসিলভেনিয়ার বাটলারের একটি সভায় গিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। তাঁর কথা শোনার জন্য প্রচুর মানুষের জমায়েত হয়েছিল। মঞ্চে উঠে কথা বলতে শুরু করেন ডোনাল্ড ট্রাম্প। তখনই গুলি ছোড়া হয় বলে অভিযোগ। দেখা যায়, ডোনাল্ড ট্রাম্পের ডান দিকের কানের পাশ থেকে রক্ত বেরোচ্ছে। তাঁর মুখেও রক্ত দেখা যায়। তিনি হাত দিয়ে কান চেপে ধরেন। সভায় উপস্থিত বাকিরাও নিচু হয়ে বসে পড়েন। দ্রুত সেখান থেকে ডোনাল্ড ট্রাম্পকে সরিয়ে নিয়ে যান তাঁর নিরাপত্তারক্ষীরা। সভাস্থলে আতঙ্কে হুড়োহুড়ি শুরু হয়ে যায়।হোয়াইট হাউসের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, এই ঘটনার মূল অভিযুক্ত নিহত। সভায় উপস্থিত এক দর্শকেরও মৃত্যু হয়েছে। আরও দু’জন জখম।ঘটনা প্রসঙ্গে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল। গুলি তাঁর কান ঘেঁষে বেরিয়ে গিয়েছে। ডান কানের উপরের দিকের চামড়া গুলিতে চিরে গিয়েছে।