দলীয় সমর্থকের হামলায় রক্তাক্ত ট্রাম্প

0
249
Trump is bloody in the attack of party supporters
Trump is bloody in the attack of party supporters
নিজের দল রিপাবলিকান সমর্থকের হাতেই রক্তাক্ত হয়েছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনটাই জানিয়েছে এফবিআই।
পেনসিলভ্যানিয়ার বাটলারে নির্বাচনী জনসভা করছিলেন প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তখনই তাঁকে লক্ষ্য করে গুলি চালায় আততায়ী। ডোনাল্ড ট্রাম্পের উপর হওয়া প্রাণঘাতী হামলার ঘটনার তদন্তে নেমেছে এফবিআই। রবিবার এক বিবৃতিতে এফবিআই জানিয়েছে, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনসভায় যে হামলা চালিয়েছে তার নাম টমাস ম্যাথিউ ক্রুকস। বয়স ২০। হামলাকারী পেনসিলভ্যানিয়ার বেথেল পার্কের বাসিন্দা। ওই প্রদেশের ভোটার তালিকা অনুযায়ী টমাস ম্যাথিউ ক্রুকস রিপাবলিকান দলের সমর্থক।এফবিআইয়ের মুখপাত্র অ্যান্টনি গুগলিয়েলমি জানিয়েছেন, কী কারণে ডোনাল্ড ট্রাম্পের উপরে হামলা করা হয়েছিল তা এখনও জানা যায়নি। তাঁরা প্রাথমিকভাবে হামলাকারীর পরিচয় জানতে পেরেছেন। তদন্ত চলছে। আরও কেউ এই হামলার সঙ্গে যুক্ত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় প্রাণ হারিয়েছেন জনসভায় উপস্থিত এক ব্যক্তি। গুরুতর আহত হয়েছেন দুজন। চিকিৎসা চলছে তাদের।