গ্রাম থেকে শহর
News & Much More

24 C
Kolkata
24 C
Kolkata
More
    Home International তামায় ৫০, ওষুধে কর ২০০ শতাংশ করার ভাবনা ট্রাম্পের!

    তামায় ৫০, ওষুধে কর ২০০ শতাংশ করার ভাবনা ট্রাম্পের!

    0
    121
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    ইস্পাত এবং অ্যালুমিনিয়ামের পণ্যের পর এ বার তামার উপর ৫০ শতাংশ আমদানি শুল্ক আরোপের কথা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু তা-ই নয়, আমেরিকায় আমদানি করা ওষুধের উপর শুল্কের হার ২০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি হতে পারে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে এখনই ওষুধের উপর কর বসাচ্ছে না ট্রাম্প প্রশাসন।

    ওয়াশিংটনের এই পদক্ষেপ নয়াদিল্লির কাছে খুবই তাৎপর্যপূর্ণ।মঙ্গলবার, স্থানীয় সময় ক্যাবিনেট বৈঠকে তামার উপর কর বসানোর প্রস্তাব নিয়ে আলোচনা হয়। তাতে সিলমোহর দেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেছেন, আমেরিকা তামার উপর শুল্ক আরোপ করা হচ্ছে। এই শুল্ক হার ৫০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি হতে পারে। মার্কিন বাণিজ্যসচিব হওয়ার্ড লুটনিক জানিয়েছেন, জুলাই মাসের শেষে অথবা ১ অগাস্ট থেকে তামার উপর নতুন হারে শুল্ক ধার্য হতে পারে। ট্রাম্প আরও জানিয়েছেন, ওয়াশিংটন শীঘ্রই ওষুধ নিয়েও একটি ঘোষণা করা হবে।

    তবে বিষয়টি বিবেচনা করার জন্য ওষুধ প্রস্তুতকারক সংশ্লিষ্ট দেশগুলিকে সময় দেওয়া হবে। মার্কিন প্রেসিডেন্টের কথায়, এক, দেড় বছর সময় দেওয়া হবে। তার পরে শুল্ক আরোপ করা হবে।ডোনাল্ড ট্রাম্পের আবার শুল্ক ঘোষণায় চিন্তার ভাঁজ পড়তে পারে ভারতের কপালে। ভারতে তৈরি ওষুধের বড় বাজার রয়েছে আমেরিকায়। এ ছাড়াও, আমেরিকার কাছে তামা এবং তামাজাত পণ্যের অন্যতম রফতানিকারক ভারত।