রাশিয়া-ইউক্রেনের নেতাদের সঙ্গে বসতে আগ্রহী ট্রাম্প

0
190
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
তুরস্কের ইস্তানবুলে ইউক্রেন-রাশিয়ার মধ্যে শান্তি আলোচনায় যুদ্ধবিরতি নিয়ে কোনও আলোচনা না হওয়ায় দুই দেশের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অবশ্য ইস্তানবুলের বৈঠকে উভয় পক্ষ বড় মাপের বন্দিবিনিময়ে সম্মত হয়েছে।
গত মে মাসের মাঝামাঝি দুই দেশের মধ্যে প্রথম সরাসরি আলোচনা হয়েছিল। চলতি মাসের শেষদিকে ইস্তানবুল বা আঙ্কারায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ট্রাম্পের মধ্যে তৃতীয় দফার বৈঠকের প্রস্তাব দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।
যদি রুশ প্রেসিডেন্ট এই বৈঠকে অংশ নিতে অস্বীকার করেছেন। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, এমন বৈঠকে বসতে তিনি রাজি।