
চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সঙ্গে বৈঠকে অংশ নিতে দেশটির রাজধানী বেজিংয়ে পৌঁছেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।২০১৭ সালের পর এটিই ট্রাম্পের প্রথম চীন সফর।
বৃহস্পতিবার এবং শুক্রবার বিশ্বের বৃহত্তম দুই অর্থনীতির এই শীর্ষ নেতারা বৈঠকে বসবেন। ধারণা করা হচ্ছে, তাদের এই আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে থাকবে বাণিজ্য, তাইওয়ান ইস্যু, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ইরানের বিরুদ্ধে আমেরিকা-ইসরায়েল যুদ্ধ।এদিকে,বেজিংয়ের ঐতিহাসিক স্বর্গ মন্দিরেএক অনন্য কূটনৈতিক আবহে মুখোমুখি হতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। আপাতদৃষ্টিতে এটি একটি সাধারণ পরিভ্রমণ মনে হলেও এর নেপথ্যে থাকা গভীর প্রতীকী অর্থ এখন বিশ্ব রাজনীতির বিশ্লেষকদের নজর কাড়ছে। বিশেষ করে দুই দেশের বাণিজ্যিক উত্তেজনার মাঝে এই মন্দির প্রাঙ্গণে দুই নেতার পদচারণাকে দেখা হচ্ছে এক সূক্ষ্ম ও দূরদর্শী বার্তা হিসেবে।অন্যদিকে,মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে ছাড়াই তিন দিনের এক গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সফরে চীনের উদ্দেশে রওনা হয়েছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
এবারের সফরে ট্রাম্পের সফরসঙ্গীদের তালিকায় বড় ধরনের পরিবর্তন লক্ষ্য করা গেছে,যেখানে পরিবারের সদস্যদের পাশাপাশি ঠাঁই পেয়েছেন একঝাঁক প্রভাবশালী নীতি-নির্ধারক ও ব্যবসায়িক প্রতিনিধি।





