ট্রাম্প এখন পালিয়ে বেড়াচ্ছেন : হিলারি ক্লিনটন

0
138
Trump is on the run now Hillary Clinton
Trump is on the run now Hillary Clinton

শিকাগোতে ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশনে প্রাক্তন ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটন ডোনাল্ড ট্রাম্পকে তীব্র আক্রমণ করেছেন। হিলারি ক্লিনটন বলেছেন, ডেমোক্র্যাটরা এখন ডোনাল্ড ট্রাম্পকে পালাতে বাধ্য করেছে।

এ সময় তিনি কমলা হ্যারিসের নেতৃত্বের প্রশংসা করেন। ক্লিনটন বলেছেন, কমলা হ্যারিস শিশু, পরিবার এবং আমেরিকার প্রতি যত্নশীল। কিন্তু ডোনাল্ড ট্রাম্প শুধুমাত্র নিজেকে নিয়ে ভাবে। তিনি কমালার প্রথম দিনের আদালতের একটি ঘটনার উল্লেখ করেন, যেখানে কমলা বলেছিলেন,কমলা হ্যারিস, ফর দ্য পিপল। হিলারি ক্লিনটন বলেছেন, এটা ডোনাল্ড ট্রাম্প কখনোই বুঝবেন না। তাই তিনি এখন কমলার নাম ও তার হাসি নিয়ে মিথ্যাচার করছেন। এরপরেই হিলারি ট্রাম্পের আইনি সমস্যার কথা উল্লেখ করলে কনভেনশনের দর্শকরা,লক হিম আপ অর্থাৎ তাকেজেলে ভরো স্লোগান দিতে শুরু করেন। হিলারি বলেছেন, ডোনাল্ড ট্রাম্প তার নিজের বিচারে ঘুমিয়ে পড়েছিলেন। আর যখন জেগে উঠলেন, তখন তিনি এক ইতিহাস সৃষ্টি করলেন,প্রথম ব্যক্তি যে ৩৪টি অপরাধের দায়ে অভিযুক্ত হয়েও প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছেন।