
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের ভূয়সী প্রশংসা করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন পাক প্রধানমন্ত্রী।
তাঁর সঙ্গী ছিলেন পাক সেনাপ্রধান আসিম মুনির। দু’পক্ষের বৈঠকের আগেই প্রেসিডেন্ট ট্রাম্প সাফ বলেছেন, শাহবাজ দারুণ নেতা। তবে দু’পক্ষে কী আলোচনা হয়েছে তা এখনও জানা যায়নি। দিনকয়েক আগেই সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করেছে পাকিস্তান।
এই আবহে শাহবাজের সঙ্গে ট্রাম্পের বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ। রাষ্ট্রসংঘের সাধারণ সভার অধিবেশনের ফাঁকেই আটটি মুসলিম দেশের সঙ্গে বৈঠক করেছেন শাহবাজ শরিফ। মূলত গাজায় ইজরায়েলি অভিযান বন্ধ নিয়েই সেই বৈঠকে আলোচনা হয়েছে। তারপরেই প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে শাহবাজের সাক্ষাৎ।





